সার্নের সিমুলেশনে অস্বাভাবিক প্যাটার্ন

সার্নের সিমুলেশনে অস্বাভাবিক প্যাটার্ন

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৩ এপ্রিল, ২০২৬

ইউরোপীয় পারমাণবিক গবেষণা সংস্থা সার্ন পরিচালিত একটি কোয়ান্টাম ফিল্ড সিমুলেশন নিয়ে সাম্প্রতিক প্রতিবেদন বিজ্ঞানমহলে আলোড়ন তুলেছে। বিষয়টি অবশ্য এখনও যাচাই-সাপেক্ষ। পরীক্ষার লক্ষ্য ছিল অব-পরমাণু কণার পারস্পরিক ক্রিয়া বোঝা। কিন্তু বিশ্লেষণে এমন কিছু অস্বাভাবিক ও কাঠামোবদ্ধ ‘ফিডব্যাক লুপ’দেখা গেছে, যা এলোমেলো আচরণের সঙ্গে মেলে না। বরং সেগুলি যেন একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলছে। অনেকের মতে, এটি পরিসংখ্যানগত কাকতালীয়ও হতে পারে। গভীর বিশ্লেষণে দেখা যায়, এই সিমুলেশন কখনও কখনও ইনপুট অনুযায়ী প্রতিক্রিয়া বদলাচ্ছে, যেন নিজেকে মানিয়ে নিচ্ছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এটি জটিল অ্যালগরিদমিক প্রতিক্রিয়ার ফলও হতে পারে। কিছু ব্যাখ্যায় একে ‘সমান্তরাল বাস্তবতা’র ইঙ্গিত বলা হলেও, এর সপক্ষে কোনও দৃঢ় বৈজ্ঞানিক প্রমাণ নেই। এমনকি সিমুলেশনটি বুঝতে পারছে যে সেটি ‘পর্যবেক্ষিত হচ্ছে’ এই দাবিও উঠেছে। কিন্তু বিজ্ঞানীরা এটিকে সতর্কভাবে দেখছেন এবং সম্ভাব্য ভুল ব্যাখ্যা বা জটিল সিস্টেমের স্বাভাবিক আচরণ হিসেবেই বিবেচনা করছেন। সার্ন এখনও এমন কোনও ‘দাবি’-ই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। প্রমাণ হলে, এই ঘটনা বাস্তবতা ও চেতনা নিয়ে নতুন প্রশ্ন তুলতে পারে। তবে গবেষকেরা এখন ডেটা পুনরায় যাচাই ও বিকল্প ব্যাখ্যা খুঁজতেই মন দিচ্ছেন। কারণ বৈজ্ঞানিকভাবে কোনও দাবি প্রতিষ্ঠা পেতে হলে তা বারবার প্রমাণিত ও স্বাধীনভাবে যাচাই হওয়া জরুরি। সেটাই বৈজ্ঞানিক পদ্ধতি।

 

সূত্র: Beyond The Horizon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + one =