এআই খুঁজে পেল ন্যাভিয়ার-স্টোকস সমীকরণের ‘সিঙ্গুলারিটি’?

এআই খুঁজে পেল ন্যাভিয়ার-স্টোকস সমীকরণের ‘সিঙ্গুলারিটি’?

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৮ সেপ্টেম্বর, ২০২৬

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, OpenAI-এর গণিতবিদেরা দাবি করেছেন, ১০ হাজার স্বয়ংক্রিয় এআই এজেন্ট মিলে উন্নত একটি এআই মডেল ব্যবহার করে ত্রিমাত্রিক ন্যাভিয়ার-স্টোকস সমীকরণের একটি সম্ভাব্য ‘সিঙ্গুলারিটি’ খুঁজে পাওয়া গেছে। মডেলটি এখনও সর্বজনের ব্যবহারের জন্য উন্মুক্ত নয়। দাবিটি সত্যি হলে, এটি ক্লে ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউটের মিলেনিয়াম প্রাইজের সাতটি অমীমাংসিত সমস্যার একটি সমাধানের দিকে এগিয়ে যাবে। প্রতিটি সমস্যার সমাধানের জন্য পুরস্কার ১০ লক্ষ ডলার। এআই-এর দেওয়া প্রমাণটি ‘লিন’ (Lean) নামক এক প্রোগ্রামিং ভাষার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়েছে। তবে বিশেষজ্ঞদের আরও পরীক্ষা-নিরীক্ষার আগে এটিকে চূড়ান্ত সমাধান বলা যাচ্ছে না। ন্যাভিয়ার-স্টোকস সমীকরণ দিয়ে তরল ও গ্যাস কীভাবে প্রবাহিত হয়, তা বোঝা যায়। সমুদ্রের স্রোত থেকে বাতাসের গতিবিধি, বিভিন্ন ধরনের প্রবাহ বোঝার ক্ষেত্রে এই সমীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রায় ১৭০ বছর ধরে একটি প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। সমীকরণের সমাধান কি সবসময় মসৃণ ও নিয়ন্ত্রিত থাকে? নাকি প্রবাহের কোনও ছোট অংশে গতি এতটাই বেড়ে যেতে পারে যে তা অসীম হয়ে গিয়ে ‘সিঙ্গুলারিটি’ তৈরি করবে? এর মাত্র ১২ ঘণ্টা আগে, নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ট্রিস্টান বাকমাস্টার এবং অ্যানথ্রপিকের লেভেন্ট আলপোজে, এআই-এর সাহায্যে এই সমস্যার সঙ্গে যুক্ত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধানের কথা জানিয়েছিলেন। দুই দলের কাজেই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, গণিতবিদ ডিয়েগো কর্দোবা এবং লুইস মার্তিনেস-জোরোয়া-র তৈরি নতুন কৌশলের। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গণিতবিদ চার্লস ফেফারম্যান-এর মতে, এই দুই গবেষকই এই কাজের আসল নায়ক। বাকমাস্টারের মতে, “তাঁদের কাজ এতটাই গুরুত্বপূর্ণ যে সেটি মার্তিনেস-জোরোয়া ফিল্ডস মেডেল পাওয়ার যোগ্য”।

সূত্রঃ Why the Legendary Erdős Problems Are Falling to AI, August 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =