এমআরআই প্রযুক্তির পথপ্রদর্শক ফেলিক্স ব্লখ

সুপর্ণা চট্টোপাধ্যায়
বিজ্ঞানভাষ সম্পাদকীয় বিভাগ
Posted on ২০ নভেম্বর, ২০২৬

সুইজারল্যান্ডের জুরিখে জন্ম পদার্থবিদ ফেলিক্স ব্লখ (১৯০৫-১৯৮৩)-এর। ১৯২৪ সালে তিনি জুরিখের ইটিএইচ -এ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শুরু করলেও এক বছরের মধ্যেই তাঁর আগ্রহের কেন্দ্র হয়ে ওঠে গণিত ও পদার্থবিদ্যা। শিক্ষক পিটার ডেবাইয়ের পরামর্শে তিনি জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়ে ওয়ার্নার হাইজেনবার্গের অধীনে গবেষণা শুরু করেন। হাইজেনবার্গের প্রথম ডক্টরাল ছাত্র হিসেবে ১৯২৮ সালে তিনি পিএইচ ডি অর্জন করেন। কেলাসের মধ্যে ইলেকট্রনের আচরণ নিয়ে তাঁর গবেষণা থেকে প্রতিষ্ঠিত হয় ব্লখ উপপাদ্য। এই তত্ত্ব কঠিন পদার্থের মধ্যে ইলেকট্রনের গতিবিধি এবং বিদ্যুৎ পরিবাহিতার বৈশিষ্ট্য বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

১৯৩৩ সালে জার্মানিতে নাৎসি শাসন প্রতিষ্ঠিত হলে ব্লখ দেশ ছেড়ে চলে যান। পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং ১৯৩৯ সালে মার্কিন নাগরিকত্ব লাভ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি লস আলামসে পারমাণবিক শক্তি-সংক্রান্ত গবেষণা এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রেডার গবেষণাগারে কাজ করেন। যুদ্ধকালীন ইলেকট্রনিক্সের অভিজ্ঞতা এবং নিউট্রনের চৌম্বক ধর্ম নিয়ে পূর্ববর্তী গবেষণা তাঁকে পারমাণবিক নিউক্লিয়াসের চৌম্বক বৈশিষ্ট্য পরিমাপের নতুন পদ্ধতি উদ্ভাবনে সাহায্য করে।

১৯৪৫ সালে স্ট্যানফোর্ডে ফিরে উইলিয়াম হ্যানসেন ও মার্টিন প্যাকার্ডের সঙ্গে তিনি নিউক্লিয়ার ইন্ডাকশন পদ্ধতি নিয়ে কাজ শুরু করেন। ১৯৪৬ সালের গোড়ায় তাঁরা জলের মধ্যে প্রোটনের সংকেত শনাক্ত করতে সক্ষম হন।প্রায় একই সময়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এডওয়ার্ড পার্সেল ও তাঁর সহকর্মীরাও কঠিন প্যারাফিনে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স ক্রিয়া পর্যবেক্ষণ করেন। এর ফলে প্রমাণিত হয়, শুধু পৃথক অণু নয়, বৃহৎ পরিমাণ পদার্থের মধ্যেও এই ঘটনা শনাক্ত করা সম্ভব।

ব্লখের গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ ফসল হল ব্লখ সমীকরণ। ১৯৪৬ সালে প্রকাশিত তাঁর নিউক্লিয়ার ইন্ডাকশন গবেষণাপত্রে এই সমীকরণগুলি উপস্থাপিত হয়। সমীকরণগুলি চৌম্বক ক্ষেত্রের মধ্যে পারমাণবিক নিউক্লিয়াসের সামগ্রিক চৌম্বক ধর্ম কীভাবে পরিবর্তিত হয়, কীভাবে তা ঘূর্ণায়মান অবস্থায় থাকে এবং কীভাবে ধীরে ধীরে সাম্যাবস্থায় ফিরে আসে, তা ব্যাখ্যা করে।

১৯৫২ সালে পারমাণবিক চৌম্বক ধর্মের সূক্ষ্ম পরিমাপের নতুন পদ্ধতি উদ্ভাবনের জন্য পদার্থবিদ ফেলিক্স ব্লখ এডওয়ার্ড পার্সেলের সঙ্গে যৌথভাবে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান। ব্লখ- এর গবেষণা পরবর্তীকালে চিকিৎসাবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং বা এমআরআই বিকাশের পথ প্রশস্ত করে।

আজও নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স গবেষণা এবং এমআরআই প্রযুক্তির তাত্ত্বিক ভিত্তি হিসেবে এই সমীকরণগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তীকালে পল লটারবার ও পিটার ম্যান্সফিল্ডের গবেষণায় এমআরআই প্রযুক্তি আরও উন্নত হয়। এই অবদানের জন্য তাঁরা ২০০৩ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পান।

১৯৫৪ সালের অক্টোবরে ব্লখ ইউরোপীয় পারমাণবিক গবেষণা সংস্থা সার্ন-এর প্রথম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে ১৯৫৫ সালের আগস্টে তিনি পদত্যাগ করেন, যাতে আবার সম্পূর্ণ মনোযোগ দিয়ে নিজের বৈজ্ঞানিক গবেষণায় ফিরতে পারেন। কোয়ান্টাম পদার্থবিদ্যা ও কোয়ান্টাম কম্পিউটিংয়ে ব্যবহৃত ব্লখ স্ফিয়ারও তাঁর নাম বহন করে। এই জ্যামিতিক মডেলের সাহায্যে একটি কিউবিটের কোয়ান্টাম দশাকে সহজে উপস্থাপন করা যায়।

ফেলিক্স ব্লখের জীবন কেবল একটি নোবেলজয়ের ইতিহাস নয়। তাঁর গবেষণা মৌলিক পদার্থবিদ্যাকে বাস্তব জীবনের প্রযুক্তির সঙ্গে যুক্ত করেছে।কেলাসের মধ্যে ইলেকট্রনের আচরণ থেকে শুরু করে পারমাণবিক চৌম্বক ধর্ম এবং আধুনিক চিকিৎসায় ব্যবহৃত এমআরআই তার নিদর্শন । তাঁর বৈজ্ঞানিক উত্তরাধিকার আজ গবেষণাগার, হাসপাতাল এবং কোয়ান্টাম প্রযুক্তির জগতে সমানভাবে প্রাসঙ্গিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − seven =