কার্বন কমাতে এগিয়ে চীন

কার্বন কমাতে এগিয়ে চীন

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৪ আগষ্ট, ২০২৬

চীন নির্ধারিত সময়ের আগেই কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে বড় অগ্রগতি অর্জন করেছে। যে-দেশ ছিল বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী, মাত্র কয়েক বছরে সেই দেশই রেকর্ড পরিমাণ সৌর ও বায়ুশক্তি প্রকল্প এবং বৈদ্যুতিক যানবাহনের অবকাঠামো গড়ে তুলে জ্বালানি খাতে বড় পরিবর্তন এনেছে। সরকারি লক্ষ্য ছিল ২০৩০ সালের আগেই কার্বন নিঃসরণ কমানোর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো। সাম্প্রতিক তথ্য বলছে, ২০২৪ সালের শুরু থেকেই নিঃসরণ স্থিতিশীল হতে শুরু করে এবং এরপর তা কমার প্রবণতা দেখা যায়। ২০২৫ সালে মোট কার্বন নিঃসরণ প্রায় ০.৩ শতাংশ হ্রাস পেয়েছে। বিদ্যুৎ, সিমেন্ট, ধাতু ও পরিবহন খাতে এই উন্নতি এসেছে, কারণ জীবাশ্ম জ্বালানির তুলনায় নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন দ্রুত বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, নবায়নযোগ্য জ্বালানিতে ব্যাপক বিনিয়োগ, জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং ভারী শিল্পের ওপর নির্ভরতা কমানোই এই সাফল্যের মূল কারণ। যদিও বিদ্যুৎ গ্রিডে নবায়নযোগ্য শক্তি সংযুক্তির কিছু অসুবিধা এখনো রয়েছে, তবু ২০২৬ সালের শুরুতে সামান্য বৃদ্ধি সত্ত্বেও কার্বন নিঃসরণ ২০২৪ সালের সর্বোচ্চ স্তরের নিচেই রয়েছে। বিশ্লেষকদের ধারণা, চীন সম্ভবত ২০২৫ সালেই তার সর্বোচ্চ কার্বন নিঃসরণ মাত্রা অতিক্রম করে গেছে। এই অগ্রগতি বিশ্বের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এক ইতিবাচক বার্তা। তবে ধারাবাহিকভাবে নিঃসরণ কামানোর জন্য নবায়নযোগ্য জ্বালানির কার্যকর ব্যবহার এবং আরও শক্তিশালী নীতিগত পদক্ষেপ জরুরি।

 

সূত্র: Lauri Myllyvirta et al., Carbon Brief analysis (2026).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 16 =