বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
১৯২৮ সালে চন্দ্রশেখর ভেঙ্কট রামণ (১৮৮৮-১৯৭০) আবিষ্কার করেন যে বিক্ষিপ্ত আলোর একটি ছোট অংশ মূল আলোর চেয়ে ভিন্ন তরঙ্গদৈর্ঘ্য অর্জন করে । এর কারণ হল আগত ফোটনের কিছু শক্তি একটি অণুতে স্থানান্তরিত হয়ে তাকে উচ্চ মাত্রার শক্তি দেয় । ১৯২৮ সালের ২৮ফেব্রুয়ারি তিনি কলকাতায় সাংবাদিক সম্মেলন ডেকে এই আবিষ্কারের কথা ঘোষণা করেন। এরই ভিত্তিতে তিনি ১৯৩০ সালে নোবেল পুরস্কার পান। শুধু ভারত নয়, তামাম এশিয়া থেকে সেই প্রথম একজন পদার্থবিজ্ঞানী নোবেল পেলেন। রামণের আবিষ্কার ঘোষণার দিনটি ভারতে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়। এই উপলক্ষে বিজ্ঞানভাষ এই মহান বিজ্ঞানীর প্রতি অন্তরের শ্রদ্ধা নিবেদন করছে।