নারী গবেষকদের সাংসারিক সুবিধার ‘বোঝা’ 

নারী গবেষকদের সাংসারিক সুবিধার ‘বোঝা’ 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৩ নভেম্বর, ২০২৬

বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত নারীদের ব্যক্তিগত কাজ ও সাংসারিক ভারসাম্য বজায় রাখতে নিত্য কাজের সময়কালের উপর বিশেষ সুযোগ দেওয়া হয়। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, এই সুবিধাই অনেক ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে সন্তান পালনের দায়িত্বের বৈষম্য আরও বাড়িয়ে তুলছে। কাজের সময় নিজের সুবিধামতো বদলে নেওয়ার সুযোগ থাকায় নারী গবেষকদের ওপরই ক্রমশ বেশি করে সন্তান লালন-পালনের দায়িত্ব এসে পড়ছে।

কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞানী ক্যাসিডি সুগিমোতো এবং তাঁর সহকর্মীরা বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত ১০ হাজারেরও বেশি অভিভাবক-গবেষকের ওপর সমীক্ষা চালান। তাতে দেখা যায়, নারী গবেষকরাই অধিকাংশ ক্ষেত্রে সন্তানের প্রধান অভিভাবকের ভূমিকা পালন করেন। এমনকি দায়িত্ব ভাগ করে নেওয়া পরিবারগুলিতেও নারীরা পুরুষদের তুলনায় বেশি সময় ও শ্রম দেন। আবার, সন্তানদের খেলাধুলার প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে পুরুষদের অংশগ্রহণ তুলনামূলক বেশি।

গবেষকদের মতে, কর্মক্ষেত্রে এই বিশেষ সুবিধা বৈষম্যেরই অন্যতম কারণ। নারীরা কাজের সময় এগিয়ে বা পিছিয়ে নিয়ে সন্তানকে স্কুলে পৌঁছে দেওয়া, বাড়ি থেকে নিয়ে আসা, খাবার তৈরি এবং অন্যান্য দৈনন্দিন দায়িত্ব সামলান। অন্যদিকে, অনেক পুরুষ মনে করেন তার সঙ্গিনী যেহেতু কর্মক্ষেত্রে বাড়তি সুযোগ সুবিধা পাচ্ছে, তাই সন্তান পালনের দায়িত্ব তার ওপর ছেড়ে দেওয়াটাই যুক্তিযুক্ত। ফলে দিনের বেলায় সন্তান সামলে নারীদের অনেককেই গভীর রাত পর্যন্ত কাজ করে গবেষণার দায়িত্ব পূরণ করতে হয়।

অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের গবেষক সাঞ্জি পেরেরার মতে, শিক্ষাক্ষেত্রে কাজের সুযোগ অনেক সময় এক ধরনের নমনীয়তার বিভ্রম তৈরি করে। কারণ গবেষকদের নির্দিষ্ট সময়সীমা না থাকলেও গবেষণাপত্র প্রকাশ, অর্থসংস্থান, পড়ানো, শিক্ষার্থীদের তত্ত্বাবধান এবং সম্মেলনে যোগ দেওয়া প্রভৃতি কাজের চাপ নিরন্তর চলতে থাকে।

যুক্তরাজ্যের ২৬ জন নারী শিক্ষাবিদকে নিয়ে আরেকটি সমীক্ষায় দেখা গেছে, বাড়ি থেকে কাজ করা বা নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ করার কারণে অনেক নারীকে কম কর্মনিষ্ঠ বলে মনে করা হয়। এমনকি মাতৃত্বকালীন ছুটিতেও বিকল্প কর্মী না থাকায় অনেকে কাজ চালিয়ে যেতে বাধ্য হন।

তবে কোভিড-১৯ অতিমারির সময় কিছু পরিবারে সন্তান পালনের দায়িত্ব তুলনামূলকভাবে সমানভাবে ভাগ হতে দেখা গিয়েছিল। পালা করে সন্তান দেখাশোনা এবং বাড়ি থেকে কাজের সুযোগ এর অন্যতম কারণ ছিল।

গবেষকদের বক্তব্য, কর্মক্ষেত্রে শুধু সুযোগ সুবিধা কমলেই লিঙ্গবৈষম্য দূর হয় না। সন্তান পালনের দায়িত্ব নারী-পুরুষের মধ্যে সমানভাবে ভাগ করে নেওয়ার সামাজিক ও প্রাতিষ্ঠানিক মানসিকতার পরিবর্তনও জরুরি। অন্যথায় নারীদের কর্মজীবনে সমান অংশগ্রহণের সুযোগ তৈরি হলেও তার মূল্য চোকাতে হবে তাঁদের অতিরিক্ত শ্রম ও ব্যক্তিগত সময়ের বিনিময়ে।

সূত্র: doi: https://doi.org/10.1038/d41586-026-03568-0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 17 =