জলবায়ু পরিবর্তনের জেরে আমেরিকার পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়তে পারে আফ্রিকার ‘জেমসবক’ নামক এক প্রজাতির হরিণজাতীয় প্রাণী। প্রচণ্ড গরম, খরা ও জলাভাব সহ্য করার ক্ষমতা রয়েছে এদের। গবেষকদের আশঙ্কা, উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে এই প্রাণীর উপযুক্ত বাসস্থানও বিস্তৃত হবে। ১৯৬০ ও ১৯৭০-এর দশকে শিকারের উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকার এই প্রাণীকে আমেরিকার নিউ মেক্সিকোতে আনা হয়েছিল। বর্তমানে সেখান থেকে ১০০ কিলোমিটারেরও বেশি দূরে ছড়িয়ে পড়েছে তারা। গবেষণায় দেখা গিয়েছে, ২১০০ সালের মধ্যে টেক্সাস, অ্যারিজোনা, ইউটা, ক্যালিফোর্নিয়া-সহ আমেরিকার পশ্চিমাঞ্চলের আরও বিস্তীর্ণ এলাকায় জেমসবকের বসবাসের অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। জেমসবক কম পুষ্টিকর উদ্ভিদ খেয়েও টিকে থাকতে পারে। ফলে খরার সময় খাবারের জন্য স্থানীয় তৃণভোজী প্রাণীদের সঙ্গে প্রতিযোগিতা বাড়তে পারে। পাশাপাশি, প্রাকৃতিক শিকারির চাপ কম থাকায় এদের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এতে স্থানীয় বাস্তুতন্ত্র ও গবাদি পশুর চারণভূমি ক্ষতিগ্রস্ত হতে পারে। গবেষকদের মতে, জেমসবকের বিস্তারের সঙ্গে গবাদি পশুর মধ্যে সংক্রমণ ছড়ানোর ঝুঁকিও বিবেচনায় রাখা জরুরি। জলবায়ু পরিবর্তন শুধু প্রাণীদের বাসস্থানই বদলায় না, নতুন অঞ্চলে কোন প্রজাতি সুবিধা পাবে, সেই সমীকরণও পাল্টে দেয় – এই ঘটনা তারই এক উদাহরণ।
সূত্র: “Predicted range expansion of exotic Gemsbok (Oryx gazella) under climate change in the United States” by Nathan Alexander, Kieran J Andreoni and Robert L Schooley, 26 September 2026, Journal of Mammalogy.
