১৩ সেপ্টেম্বর ১৯৫৯। আজ থেকে ৬৭ বছর আগে, পৃথিবীর ইতিহাসে ঘটেছিল এক যুগান্তকারী ঘটনা। সোভিয়েত ইউনিয়নের লুনা ২ মহাকাশযান গিয়ে আছড়ে পড়েছিল চাঁদের মাটিতে। সেটিই ছিল অন্য মহাজাগতিক স্থানে পৌঁছনো মানুষের তৈরি প্রথম যন্ত্র। লুনা ২-এর অবশ্য হালকাভাবে নামার কথা ছিল না। প্রচণ্ড গতিতে চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়ে সেটি। কিন্তু সেই ধাক্কাই খুলে দিয়েছিল মহাকাশ অভিযানের নতুন দরজা। লুনা ২-এর সঙ্গে ছিল বেশ কিছু বৈজ্ঞানিক যন্ত্র। সেগুলির সাহায্যে পৃথিবী ও চাঁদের মাঝের মহাকাশ নিয়ে গবেষণা চলে। জানা যায়, চাঁদের কোনও উল্লেখযোগ্য সামগ্রিক চৌম্বক ক্ষেত্র নেই। পৃথিবীর চৌম্বকক্ষেত্রের বাইরে সৌরবায়ু সম্পর্কেও পাওয়া যায় গুরুত্বপূর্ণ সরাসরি তথ্য। তবে লুনা ২-এর গুরুত্ব শুধু বিজ্ঞানে আটকে ছিল না। এর মাত্র ১২ বছর আগেও পৃথিবীর কক্ষপথে একটি কৃত্রিম উপগ্রহ পাঠাতে পারছিল না কেউ । কিন্তু এই দিনই মানুষ পৌঁছে গেল অন্য এক জগতে। সেই শুরু- একের পর এক ইতিহাস। চাঁদের উল্টো পিঠের প্রথম ছবি, প্রথম সফল সফট ল্যান্ডিং, চাঁদের মাটিতে মানুষের প্রথম পা রাখা… তারপর একে একে পৌঁছে যাওয়া সৌরজগতের নানা প্রান্তে।
Science Acumen; September; 2026
